ইটনায় ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ী আটক

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ইটনায় ২৪৫ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার থানেশ্বর এলাকায় ইটনা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হওয়া ৬ মাদক ব্যবসায়ীর মধ্যে রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), মো. সাব্বির (২০), থানেশ্বর মো. মনির ভূঁইয়া (২০), মো. এশারুল মোল্লা (৩৮), মো. আরিফ (২৬) ও মো. সারোয়ার (২৭)। ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ব্যাপারে ইটনা থানা পুলিশের অবস্থান হলো ‘জিরো টলারেন্স নীতি’। এর অংশ হিসেবে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।