গোয়াইনঘাটে ৩৯ মন্দিরে শারদীয় উৎসবের আয়োজন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়

ফন্ট সাইজ:

গোয়াইনঘাটে ৩৯ সার্বজনিন মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব উৎসবকে ঘিরে ইতিপূর্বে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিমা শিল্পীদের কারুকাজ আর আবিরের ছোঁয়ায় সৌন্দর্য ফুটে উঠেছে প্রতিটি মণ্ডপের দুর্গাপ্রতিমা। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি ও জরুরি যাবতীয় কাজ শেষ হয়েছে। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির আঁচড়। উপজেলা জুড়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।

ইতিপূর্বে ঘরে ঘরে পুজোর নতুন পোশাক, কেনাকাটাও প্রায় শেষ হয়েছে। গোয়াইনঘাটের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিকলেশ দাশ ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাশ জানিয়েছেন আসন্ন শারদীয় দুার্গাপূজা উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিমা তৈরি, রংয়ের কাজসহ সকল আয়োজন সম্পন্ন হয়েছে। এবার গোয়াইনঘাটে ৩৯টি সার্বজনিন পূজামণ্ডপে চলবে পুজোর আয়োজন। দুর্গাপূজা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই এবং ইতিপূর্বে আমরা প্রশাসন, পুলিশ বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করেছি। আশা করি চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির গোয়াইনঘাটে অতীতের ন্যায় এবারও সুন্দর, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যরে নজির বলবৎ থাকবে।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল গোয়াইনঘাটে ৩৯ সার্বজনীন মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাদের তরফে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে একজন এসআইসহ থাকবেন পুলিশ, আনসার সদস্যরা। এছাড়াও ইউনিফর্ম ও সাদা পোশাকে আলাদা একাধিক টিম মাঠে থাকবে, সর্বোপরী শারদীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে নিñিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।