আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২শে অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১ টা হতে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার চিঠিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, পরবর্তীতে ২৩শে অক্টোবর ২০১৬ হতে পূর্বের সময়সূচি (সকাল ১১টা হতে রাত ৮ টা পর্যন্ত) বহাল থাকবে।
