মানিকগঞ্জে ৮ শিক্ষক পেলেন শিক্ষক দিবসের সম্মাননা

ফন্ট সাইজ:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় চার ক্যাটাগরিতে ৮ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান এবং স্থানীয় বেসরকারি সংস্থা ‘পাসা’-র যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ জন শিক্ষককে সম্মাননা দেয়া হয়। মাধ্যমিক ক্যাটাগরি: রুহুল আমীন মিয়া (সিনিয়র শিক্ষক, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)। উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে ড. মো. জাহাঙ্গীর আলম (প্রভাষক, খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়)। কারিগরি ক্যাটাগরিতে আবীর হাসান মুকুল (গণিত ইনস্ট্রাক্টর) ও দেবাশীষ সরকার (ইলেকট্রনিক্স ইনস্ট্রাক্টর, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ)। মাদ্রাসা ক্যাটাগরিতে মুহাম্মদ আতিকুর রহমান (অধ্যক্ষ, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা)। এ ছাড়া প্রাথমিক ক্যাটাগরিতে আলেয়া বেগম (প্রধান শিক্ষক, চান্দি গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়),কামরুন নাহার (প্রধান শিক্ষক, গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও এস এম রাব্বি (সহকারী শিক্ষক, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়) জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং একটি দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের অবদানকে সবসময় মূল্যায়ন করা এবং নিয়মিত গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা সময়ের দাবি।