সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন ও মজুত রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার খোলপেটুয়া নদীতে এবং নদীর পাড়ে নওয়াবেকি বাজার এলাকায় অবৈধভাবে মজুত করা বালুর গাদায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ।
এ সময় শ্যামনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অয়েজকুরুনি নামে একজনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত পাইপ কেটে দেয়া হয়।
