মৌলভীবাজারে ‘জেলা শিল্পকলা একাডেমি’ সম্মাননা পেলেন ৫ গুণিজন

মৌলভীবাজারে ‘জেলা শিল্পকলা একাডেমি’ সম্মাননা পেলেন ৫ গুণিজন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে ‘জেলা শিল্পকলা একাডেমি’ সম্মাননা পেলেন ৫ গুণিজন। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি’র উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫’। গতকাল বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান।

শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫’ অর্জন করেছেন মৌলভীবাজারের ৫ বিশিষ্ট গুণিজন। তারা হলেন— প্রফেসর মো. মামুনুর রশীদ (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), রোকসানা আক্তার (আবৃত্তি), মো. মশিউর রহমান রিপন (সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক), চৌধুরী শামসুল আরেফীন (চলচ্চিত্র), মো. রুবেল মিয়া (যন্ত্র সংগীত)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ)। এই আয়োজনে স্থানীয় বিশিষ্ট সংস্কৃতিজন, গুণী ব্যক্তিত্ব ও সুধীজনরা উপস্থিত ছিলেন।