মালয়েশিয়ায় প্রশিক্ষিত কুকুর খুঁজে বের করলো বাংলাদেশির মরদেহ

মালয়েশিয়ায় প্রশিক্ষিত কুকুর খুঁজে বের করলো বাংলাদেশির মরদেহ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে নিহত হন এক বাংলাদেশি শ্রমিক। নিহত ওই যুবকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। গত শুক্রবার পাহাড়ধসের ঘটনার পর নিখোঁজ ছিলেন তিনি। রোববার দুপুরে মালয়েশীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুরের সহায়তায় মাটির স্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।
গুয়া মুসাং জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে তল্লাশি দল মাটির গভীর থেকে মরদেহটি খুঁজে পায়। উদ্ধারকাজে ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি অনুসন্ধানী কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিখোঁজ ফাহাদকে উদ্ধারে দ্বিতীয় দিন সকাল ৮টা থেকেই পুরোদমে তল্লাশি শুরু হয়। অভিযানে ফায়ার সার্ভিসের ২০ জন উদ্ধারকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি খননকারী যন্ত্র (এক্সেভেটর) অংশ নেয়। উদ্ধার শেষে মরদেহটি ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।