ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

মানবতাবিরোধী অপরাধ

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

ফন্ট সাইজ:

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করা হয়েছে।
সোমবার আপিল বিভাগের প্রসিকিউশনের পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ইনুর বিরুদ্ধে তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। তবে আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে।
রায়ে বলা হয়, ইনুর বিরুদ্ধে আনা আট অভিযোগের মধ্যে ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই তাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া আরেকটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা এবং দুষ্কর্মে সহযোগিতার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেক অভিযোগে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও চুক্তির দায়েও ইনুকে ১ লাখ টাকা জরিমানাসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
তবে ইনুর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে এসব অভিযোগ থেকে খালাস দেন।