বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ (মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহ)। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা রাজধানীর মহাখালীতে দোয়া মাহফিল, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার দুপুরে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনিতে জামিয়া কাসেমীয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে বিকাল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তাদের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
জন্মদিন উদযাপন উপকমিটির আহ্বায়ক ডা. তৌহিদ উল ইসলাম জন ও সদস্য সচিব ডা. মো. জাভেদ হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আরিফ আনওয়ার, ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. কামাল হোসেন, ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ডা. মো. এমদাদুল হক ইকবাল, অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. আশরাফুল আলম খান, ডা. মো. হারুন উর রশিদ খান রাকিব, ডা. সাদিকুল আমিন শান্ত, ডা. গাজী মোহাম্মদ শাহীনুল ইসলাম, ডা. শাহরিয়ার মো. কবির হাসান পল্লব, ডা. আসাদুল মজিদ হেলালী নোমান, ডা. কে এম শরফুদ্দিন আশিক, ডা. মাসুম বিল্লাহ, ডা. মো. মশিউর রহমান সরকার, ডা. ইব্রাহীম বাবু, ডা. মো. জামিলুর রহমান, ডা. আব্দুল্লাহ আল কায়সার আরমান, ডা. মো. আতিকুর রহমান তালুকদার, ডা. নুর আলম লেলিন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. নাজমুল আহসান, ডা. তানভীর আহমেদ, ডা. আসিবুল ইসলাম লিমন, ডা. রিজভী আহমেদ, ডা. মনিরুল ইসলাম, ডা. আহসান হাবীব, ডা. মো. মমিনুল হক, ডা. মো. মাহবুবুর রহমান সজিব ও ডা. ইমদাদুল হক শুভ প্রমুখ।
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বনানী থানা যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম রনি, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নুর আলম রাসেল, বশির আহমেদ টিটু ও নাফি আহমেদ। আরও উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ সায়েম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া।
কর্মসূচির আয়োজকরা জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব আয়োজন করা হয়েছে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রদল নেতাদের দোয়া, এতিমদের খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১২ মিনিট আগে
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৮ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
