বনানীতে বহুতল ভবনে আগুন
প্রতীকী ছবি

বনানীতে বহুতল ভবনে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এফআর টাওয়ারের পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা ৫টা ৩৬ মিনিটে একটি ২৬তলা ভবনের ২৩তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানান তিনি।
এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।