নতুন মিশনে মধুমিতা

নতুন মিশনে মধুমিতা

ফন্ট সাইজ:

যশ দাশগুপ্তের সঙ্গে ফের জুটি বাঁধছেন মধুমিতা সরকার— সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছিল টালিউডে। একটি ছবি ঘিরেই তৈরি হয়েছিল এ আলোচনা। তবে শেষ পর্যন্ত জানা গেছে যশের সঙ্গে নয়, অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে নতুন সিরিজে দেখা যাবে মধুমিতাকে। হইচইয়ের নতুন পারিবারিক গল্পের সিরিজে জুটি বেঁধেছেন তারা। এরই মধ্যে কলকাতার বিভিন্ন লোকেশনে সিরিজটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে গল্প, চরিত্র কিংবা মুক্তির সময় নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ওয়েব সিরিজে দর্শকদের নজর কেড়েছেন মধুমিতা। এবারই প্রথম অর্জুন চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। নিজের নতুন এ মিশন নিয়ে মধুমিতা বলনে, এটা খানিকটা সিক্রেট। তবে খুব সুন্দর ও আলাদা গল্পে সিরিজটির শুটিং চলছে। আশা করছি, ভালো কিছু হবে। টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মধুমিতা। তার শেষ টিভি সিরিয়াল ছিল ‘ভোলেবাবা পার করবে’। এরপর ছোট পর্দার পাশাপাশি ওয়েব ও চলচ্চিত্রে ব্যস্ত হয়েছেন তিনি। বিয়ের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেও অভিনয় থেকে দূরে সরে যাননি এ অভিনেত্রী। ইতিমধ্যে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন মধুমিতা। প্রথম বারের মতো বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন নায়িকা। অন্যদিকে, শিগগিরই কলকাতায় মুক্তি পাবে মধুমিতা অভিনীত ছবি ‘অটোবি’।