‘দেনা-পাওনা’ ধারাবাহিকে ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান শিরতাজ জাহান জেবিন। সম্প্রতি তার বাগদান হয়েছে— এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। একাধিক অনলাইন মাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়। তবে এক ফেসবুক পোস্টে জেবিন লিখেছেন— আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল। বর্তমানে বাবার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন বলে জানান জেবিন।
গুঞ্জন উড়িয়ে দিলেন জেবিন
স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
