হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’র রইছ

হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’র রইছ

ফন্ট সাইজ:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা বিজয় চৌধুরী। ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বর্তমানে হৃদ্রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন মেয়ে ফিওনা ইসলাম। চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। মাত্র ২২ বছর বয়সে চরিত্রটিতে অভিনয় করেছিলেন বিজয়।