এলজিইডির ৩ কর্মকর্তা–কর্মচারী বরখাস্ত

রডের বদলে বাঁশসহ সেতু নির্মাণে অনিয়ম

এলজিইডির ৩ কর্মকর্তা–কর্মচারী বরখাস্ত

ফন্ট সাইজ:

নোয়াখালী ও টাঙ্গাইলে রডের বদলে বাঁশসহ সেতু নির্মাণে অনিয়মের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সই করা পৃথক আদেশে এ কথা জানানো হয়।

তিন কর্মকর্তা–কর্মচারীর মধ্যে দুজন নোয়াখালীর বেগমগঞ্জের। তাদের একজন উপসহকারী প্রকৌশলী, অপরজন কার্যসহকারী। আর তৃতীয়জন টাঙ্গাইলের বাসাইলের কার্যসহকারী।

অনিয়মের ঘটনা তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ে অভিযোগ উঠে।

অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।