অভিনেত্রী মধুমিতা সরকারকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন এক চরিত্রে, অন্য এক রূপে। নতুন সিনেমা ‘অটবি’-তে রহস্য ও মনস্তাত্ত্বিক টানাপড়েনে ঘেরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। মধুমিতার ভাষ্য, চরিত্রটি অনেকটাই আলাদা। চরিত্রটির মনস্তত্ত্বই ছিল অভিনয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষায় বিশেষ পরিবর্তন আনতে হয়েছে তাকে। অভিনেত্রী বলেন, একজন পরিচালক তাকে এমন একটি চরিত্রে কল্পনা করেছেন, বিষয়টি তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
নতুন রূপে মধুমিতা
বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
