তুহিন-শায়লা সাথীর ‘ওয়াদা’

তুহিন-শায়লা সাথীর ‘ওয়াদা’

ফন্ট সাইজ:

কিছু ওয়াদা কেবল মুখের কথা নয়, তা বয়ে বেড়াতে হয় সারা জীবন। পারিবারিক টানাপড়েন, ত্যাগ আর বুকচাপা ভালোবাসার গল্প নিয়ে আসছে বিশেষ নাটক ‘ওয়াদা’। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় গতকাল প্রিয়ন্তী এইচডি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়। নতুন এই ফিকশনে জুটি বেঁধেছেন তুহিন চৌধুরী ও শায়লা সাথী। নাটকে আরও যারা অভিনয় করেছেন— সামিয়া আফরিন মৌ, পামির আহমেদ, মানহা ইসলাম, জহিরুল হক, রেশমা আহমেদ প্রমুখ।