রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ

রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ

ফন্ট সাইজ:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘ। ২২শে সেপ্টেম্বর সংগঠনটির একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করে। সংগঠনটির সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, অসুস্থ অভিনেতা রিফাত চৌধুরীর সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে।