প্রতিষ্ঠার শুরু থেকেই দর্শক-শ্রোতাদের ভিন্নধারার গান উপহার দিয়ে আসছে গানচিল মিউজিক। এবারো ভিন্নধর্মী সংগীতের পরীক্ষণ নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি। প্রকাশ করেছে সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’ হিপ-হপ ও র্যাপের মিশেলে তৈরি গানটিতে সমসাময়িক সংগীতের ভিন্নধর্মী আবহ তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। ক্রাউন ইঞ্জিন বলেন, গানে র্যাপের ছন্দ ও হিপ-হপের আবহের সঙ্গে নিজের সংগীত ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছি।
ক্রাউন ইঞ্জিনের ‘কী হইলো!’
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
