প্রথম অর্জনে কার্তিক

প্রথম অর্জনে কার্তিক

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ক্যারিয়ারে যোগ হলো বড় অর্জন। ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। গুজরাটের একতা নগরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কার্তিক। এটি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কবীর খান পরিচালিত সিনেমাটিতে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পেটকারের সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেছে।