সফল নারীদের সম্মাননা দিলো ‘সম্পূর্ণা বাংলাদেশ’

সফল নারীদের সম্মাননা দিলো ‘সম্পূর্ণা বাংলাদেশ’

ফন্ট সাইজ:

সম্পূর্ণা বাংলাদেশ এর ৪র্থ বছর পূর্তি উপলক্ষে ৪র্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ই সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে সফল নারীদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নারী নেত্রী খুশী কবির। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্র নায়িকা নূতন। সাংবাদিকতায় মানসুরা হোসাইন, নাট্য অভিনয়ে সাফা কবির, রন্ধনশিল্পে রহিমা সুলতানা রিতা, ভ্রমণে নাজমুন নাহার, আইনজীবী হিসেবে ব্যারিস্টার দোলা রহমান, উপস্থাপনায় রুহানি সালসাবিল, চিকিৎসায় প্রফেসর আনজুমান আরা বিউটি, শিক্ষকতায় ফেরদৌসি খান, নৃত্যশিল্পে ফারহানা চৌধুরী বেবি, মডেলিংয়ে তৌহিদা তাসনিম টিপা, ইনফ্লুয়েন্সার বারিশা হক সম্মাননা পেয়েছেন।

‘সম্পূর্ণা বাংলাদেশ’ ৮০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করে। সমাজে পিছিয়ে পড়া ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সফলভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এর যাত্রা। ২০২২ সালে ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড শুরু হয় সুব্রত দে, স্বর্ণলতা দেবনাথ ও তাহমিনা আহমেদ রুজি’র হাত ধরে। এরপর থেকে প্রতি বছরই এই সম্মাননা দেয়া হচ্ছে। অনুষ্ঠানে খুশী কবির বলেন, নারী-পুরুষ কেউ কারও প্রতিপক্ষ নয়। নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে পুরুষের মনমানসিকতা পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না। সম্পূর্ণা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সুব্রত দে বলেন, নারীদের সংগ্রামে পুরুষেরা পাশে থাকলে নারীদের চলার পথটা অনেক সহজ হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি স্বর্ণলতা দেবনাথ ও সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ বক্তব্য রাখেন।