পাকিস্তানের চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ সাবা কামার। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন তিনি। ২০১৭ সালের ‘বাঘি’ ধারাবাহিকে কন্দিল বালোচের চরিত্রে অভিনয় করে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা টিভি অভিনেত্রীর পুরস্কার পান। এরপর ‘চীক’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে কাজ করেন তিনি। ২০২২ সালে ‘কমলি’ ছবিতে অভিনয়ের জন্যও পুরস্কৃত হন। এবার ব্যক্তিগত জীবনের পুরনো এক প্রেমের গল্প জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। লন্ডনে প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে অংশ নেন সাবা। সেখানেই জানান, তিন-চার বছর আগে একটি ছবির সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। তবে ওই অভিনেতার নাম প্রকাশ করেননি। সাবা বলেন, ওই অভিনেতা এখন বিবাহিত। তিনি বলেন, আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। তার প্রেমে পড়েছিলাম। হয়তো তার চরিত্রের প্রেমে পড়েছিলাম। তিনি আরও জানান, ওই ব্যক্তি কোনো টেলিভিশন অভিনেতা নন, একটি ছবিতে তার সঙ্গে কাজ করেছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক মজা করে সাবার অভিনীত ছবির তালিকা দেখে অভিনেতাকে খুঁজে বের করার কথা বললেও তিনি তা করতে নিষেধ করেন। পুরনো সেই প্রেম থেকে কীভাবে বেরিয়ে এসেছেন, সে কথাও জানান সাবা। তার ১৪ বছর বয়সী ভাগনি মজা করে বলেছিল, খালা, আপনি তো জঙ্গলে কাজ করছিলেন। আশপাশে কেউ ছিল না। তাই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছিল। সাবার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই ওই অভিনেতার পরিচয় নিয়ে আলোচনা চলছে।
সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবা
বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
