নবাবের বেশে ফেরদৌস ওয়াহিদ

নবাবের বেশে ফেরদৌস ওয়াহিদ

ফন্ট সাইজ:

মাথায় মুকুট, পরনে নবাবের পোশাক— এমন সাজে দেখা গেল কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে। প্রথম দেখায় তাকে চেনা কঠিন। তবে সত্যি সত্যি নবাব হননি তিনি। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্বে নবাবের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ। আরও অভিনয় করেছেন— সংগীতশিল্পী পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, সৈয়দ রেজা আলী, পুনম প্রিয়াম ও পলাশ। অনুষ্ঠানটি ৩০শে সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় প্রচারিত হবে।