রজনীকান্ত অভিনীত ‘জেলার-২’ সিনেমায় বিদ্যা বালানের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। রোববার প্রকাশিত ওই ঝলকে অভিনেত্রীকে ‘কান্থা’ চরিত্রে দেখা গেছে। এই এক ঝলকেই নজর কেড়েছেন অভিনেত্রী। নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটিতে রজনীকান্ত ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে অভিনয় করছেন। এতে আরও রয়েছেন— রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য ও সুরজ ভেঞ্জারমুডু। সিনেমাটি আগামী ১৫ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এক ঝলকে নজর কাড়লেন বিদ্যা
বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
