জামিল-মুনমুনের ‘সুখের সংসারে অসুখ’

জামিল-মুনমুনের ‘সুখের সংসারে অসুখ’

ফন্ট সাইজ:

ছোট পর্দার তারকা দম্পতি জামিল হোসেন ও মুনমুন আহমেদ। নাটক করতে করতেই দু’জনের পরিচয়, প্রেম ও বিয়ে। এখন একত্রে সুখে সংসার করছেন তারা। এরইমধ্যে প্রকাশ্যে এলো তাদের নতুন নাটক। নাম ‘সুখের সংসারে অসুখ’। পরিচালনা করেছে জামিল’স জু টিম। নাটকটি গতকাল প্রকাশিত হয়েছে ‘জামিল’স জু’ নামের ইউটিউব চ্যানেলে। জামিল বলেন, বেশ সুন্দর গল্পের নাটক। এতে রোমান্স, কমেডি সবই রয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে।