প্রতারণার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা

ফন্ট সাইজ:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক এবং প্রতারণার অভিযোগ উঠেছে ভারতীয় অভিনেতা সৌরভ গুর্জারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের গাছিবাউলি থানায় মামলা হয়েছে। পরে মুম্বই বিমানবন্দর থেকে সৌরভকে গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। অভিনয়ের পাশাপাশি রেসলিংয়েও পরিচিত সৌরভ। ‘মহাভারত’ ধারাবাহিকে ভীমের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। পরে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতেও অভিনয় করেছেন এ অভিনেতা।