রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতের উত্তপ্ত পরিস্থিতির পর সকাল থেকে স্বাভাবিক রয়েছে স্টেশনের সার্বিক কার্যক্রম। সোমবার সকাল থেকে স্টেশনে যাত্রীদের স্বাভাবিক চলাচল দেখা গেছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রাজশাহী রেলস্টেশনের স্টেশনমাস্টারের কথা বলে জানা গেছে, সকাল থেকে রীতিমতো ট্রেন সমূহ ছেড়ে গেছে। মধুমতী এক্সপ্রেস রাতে রাজশাহী ফিরতে দেরি করায় রাজশাহী থেকে ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত রেলস্টেশনে পরিষ্কারের কাজ চলমান রয়েছে।
এর আগে, রোববার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে চাচাকে নিতে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন বলে অভিযোগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সারাদেশের সাথে রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনা জানার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেন।
রাজশাহী রেলস্টেশেন রাতভর উত্তেজনার পর ভোর থেকে রেলযোগাযোগ স্বাভাবিক
রাবি প্রতিনিধি
অনলাইন
৪৬ মিনিট আগে
২১ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬, ১২ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
