আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরবিষয়ক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলাম সিয়াম।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ।
১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন।
এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান।
জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
