রাজধানীতে হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ১টা ও দেড়টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের রাস্তায় এবং শিল্পকলার সামনের রাস্তায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, দুপুর ১টার কিছু পর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরই শিল্পকলার সামনের রাস্তায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
