পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে পরিস্থান পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে পার্কিং করা বাসটিতে আগুন দেয়া হয়।

এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন জ্বলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি হাসান বাসির। তিনি বলেন, ‘সকাল সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পরিস্থান পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেয়া হয়। আগুন বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

পরিস্থান পরিবহনের মালিক খান মো মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় বাসটিতে( ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে। এই ঘটনায় কোনো মামলা দায়ের করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি মামলা দায়ের করিনি।