‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে শনিবার রাজধানীতে র্যালি করবে বিএনপি। ‘মহান স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই র্যালির আয়োজন করবে দলটি। এদিন সকাল সাড়ে ১০ টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে।
বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে র্যালিতে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের আহ্বান জানানো হয়েছে।
