নোয়াখালীর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের (সাবেক কাবিলপুর ইউনিয়ন) বটতলা বাজার এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ এবং সেনবাগের বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে অংশ নেয়ার অভিযোগকে কেন্দ্র করে ওসি আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেয়ার অভিযোগ
সেনবাগের ওসি আবদুর রহিম সরকার প্রত্যাহার
সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
২০ সেপ্টেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ৪৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
