‘ব্যাচেলর পয়েন্ট’-এ আ খ ম হাসান

‘ব্যাচেলর পয়েন্ট’-এ আ খ ম হাসান

ফন্ট সাইজ:

একের পর এক নতুন চরিত্র যুক্ত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ। এবার জনপ্রিয় এই ধারাবাহিকে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। ‘ইংলিশ লেবু’ চরিত্রে চ্যাপ্টার ১৫-তে দেখা যাচ্ছে তাকে। বৃহস্পতিবার বঙ্গ অ্যাপে প্রকাশিত হয়েছে নতুন এই চ্যাপ্টার। ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনে পুরনো চরিত্র নেহাল ও আরেফিনের পাশাপাশি যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া, সুনেরাহ বিনতে কামাল ও রাফসানসহ আরও কয়েকজন। এবার আ খ ম হাসানের উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি চমক হয়ে এসেছে।

তার অভিনয়ে গল্পে নতুন মাত্রার হাস্যরস যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আ খ ম হাসানের ‘ইংলিশ লেবু’ চরিত্রের পাশাপাশি নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছে ‘কাজী ভাই’ চরিত্রটিও। এতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু। ব্যাচেলর ফ্ল্যাটের পরিচিত হাস্যরস ও নানা ঘটনার মধ্যে নতুন দুই চরিত্র গল্পে কী পরিবর্তন আনে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন প্রমুখ।