দেশের চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী সুচন্দা। অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের হৃদয়। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র। তার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘কালজয়ী সুচন্দা’ শিরোনামের অনুষ্ঠান।
এটি পরিকল্পনা এবং উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। অনুষ্ঠানে একান্ত আলাপচারিতায় উঠে এসেছে সুচন্দার চলচ্চিত্রে আগমন, তার পরিচালক হয়ে ওঠা, জহির রায়হান সহ নানা জানা-অজানা বিষয়। অনুষ্ঠানটি আজ বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
আরও পড়ুন:
না বলা কথা বলবেন কাজী হায়াত
