আফরান নিশোকে নিয়ে ভিকি জাহেদ নির্মাণ করছেন নতুন সিনেমা ‘খলনায়ক’। এরই মধ্যে কলকাতায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে নিশোর পাশাপাশি অভিনয় করছেন চঞ্চল চৌধুরীসহ দেশের কয়েকজন তারকা। টলিউডেরও একাধিক অভিনয়শিল্পী থাকছেন সিনেমাটিতে। কলকাতার টেলি একাডেমিসহ বিভিন্ন স্থানে চলছে শুটিং। ২০শে সেপ্টেম্বর দেশে ফিরবে সিনেমাটির টিম। এরপর ২৫-২৬শে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বাকি অংশের শুটিং হবে। দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘খলনায়ক’ নিশোর চতুর্থ সিনেমা।
নিশোর ‘খলনায়ক’র শুটিং শুরু
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
