গায়কের গাড়িতে দুর্বৃত্তের গুলি

গায়কের গাড়িতে দুর্বৃত্তের গুলি

ফন্ট সাইজ:

ভারতের হরিয়ানার জনপ্রিয় গায়ক দিলের খারকিয়ার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলার পর অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার করে দিলেরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। কবুতরী, উইশ ও মোটো’সহ একাধিক জনপ্রিয় গানের জন্য পরিচিত দিলের খারকিয়া। এ ঘটনার পর তার নিরাপত্তাও বাড়ানো হয়েছে।