মিমির নয়া মিশন

মিমির নয়া মিশন

ফন্ট সাইজ:

পরিচালক রাজ চক্রবর্তীর প্রোডাকশনে এবার ‘তাণ্ডব’ শুরু হলো। যেখানে প্রায় ১২ বছর পর আবারো ঝড় তুলবেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কিছুদিন ধরেই এই চর্চা চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। মিমির পোস্টে কী লিখলেন শুভশ্রী? এ মুহূর্তে ‘দেশু-৭’র প্রচারে ব্যস্ত শুভশ্রী। বহু বছর পর আবারো দেবের সঙ্গে পর্দায় ফিরেছেন তিনি। যে ছবি দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা। এবার আরও এক বহু প্রতীক্ষিত পরিচালক-অভিনেত্রী জুটির পর্দায় ফেরার অপেক্ষায় দর্শক। ‘তাণ্ডব’ ছবির ক্ল্যাপস্টিক হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন মিমি। যেখানে শুধু লেখা ‘তাণ্ডব’।

রাজ চক্রবর্তীর প্রোডাকশনের এই ছবির প্রযোজনার দায়িত্বে রাজপত্নী শুভশ্রী। মিমির সিনেমার পোস্টার দেখে তাই আনন্দে আত্মহারা টলিউডের লেডি সুপারস্টার। কমেন্ট বক্সে লিখলেন, ‘সুপার হ্যাপি’। সূত্রের খবর, এই ছবিতে আবারো অ্যাকশন দৃশ্যেই দেখা যাবে মিমিকে। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো ছবিতে অভিনয়ের পর মিমি শেষ ‘কাটমুণ্ডু’-তে কাজ করেছিলেন। তারপর দীর্ঘদিন রাজের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি অভিনেত্রী। ২০১৬ সাল নাগাদ রাজ-শুভশ্রীর সম্পর্ক হয়। ২০১৮ সালে বিয়ে করেন তারা। এবার ‘তাণ্ডব’র সঙ্গে নতুন মিশন শুরু হচ্ছে তার।