বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন ও জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম জুটি অভিনয় করেছেন একটি বিশেষ টেলিফিল্মে। নাম ‘সময় একটু থামো’। টেলিফিল্মটি আজ বিকাল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। এতে আরও দেখা যাবে ফারজানা ছবি এবং রোজী সিদ্দিকীকে। ইফতেখার আরেফিন মাহমুদ রচিত এ টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এটি চয়নিকা চৌধুরীর নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত টেলিফিল্ম। আজই এ নির্মাতার নির্মাণের ২৫ বছর পূর্ণ হচ্ছে।
আফজাল-মম’র ‘সময় একটু থামো’
স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
