এবার হলিউডে রিমেক বিজয়ের সিনেমা

এবার হলিউডে রিমেক বিজয়ের সিনেমা

ফন্ট সাইজ:

হলিউডে রিমেক হতে চলেছে বিজয় সেতুপতি অভিনীত তামিল সিনেমা ‘মহারাজা’। ২০২৪ সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলারটির রিমেকের কাজ ২০২৭ সালে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রযোজক সুধন সুন্দরম। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, চীনে ছবিটির সাফল্যের পর হলিউডের একটি এজেন্সি রিমেকের স্বত্বের জন্য যোগাযোগ করেছে। হলিউডের প্রথম সারির এক অভিনেতাকে নিয়ে প্রকল্পটি শুরুর চেষ্টা চলছে। তবে মূল চরিত্রে কে অভিনয় করবেন, তা আনুষ্ঠানিকভাবে
জানানো হয়নি।