বাবা হারালেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার বাবা ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। বুধবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানান শিল্পী। আবেগঘন পোস্টে তিনি লেখেন, আমার আব্বা আর নেই। বাবার মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবারে। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান সালমা। এরপর নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
বাবা হারালেন সালমা
স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
