দেড় মাসের লম্বা ছুটিতে ছিলেন অভিনেত্রী সাফা কবির। এ সময়টা যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন তিনি। নিজের মতো করে সময় কাটিয়ে এবার শুটিংয়ে ফিরছেন তিনি। সাফা বলেন, লম্বা ছুটি নিয়েছিলাম। নিজের মতো সময় কাটানো হয়েছে। তবে আমি অনুধাবন করেছি কাজ ছাড়া আমি থাকতে পারবো না। ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করেছি, পেয়েছি। এবার শুটিং শুরু করছি। আশা করছি, ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো। সাফা জানান, ভালোবাসা দিবস ও ঈদের কাজ নিয়েই এখন ব্যস্ত থাকবেন তিনি।
দেড় মাস পর শুটিংয়ে সাফা
স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
