কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

ফন্ট সাইজ:

প্যারিসে ২০১৬ সালে অস্ত্রের মুখে গয়না ডাকাতির ঘটনায় তারকা কিম কার্দাশিয়ানকে প্রতীকী ১ ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। মঙ্গলবার রায় বিশ্লেষণ করে কিমের আইনজীবী এ তথ্য জানান।

কিম বলেন, অর্থের চেয়ে অপরাধীদের স্বীকারোক্তি ও জবাবদিহিই ছিল তার মূল লক্ষ্য। একই মামলায় হোটেলের সাবেক রিসেপশনিস্টকে ১০৯,৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।