চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফন্ট সাইজ:

চরফ্যাশনে মসজিদের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে ইয়ামিন নামে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা ইউসুফ প্রবাসী এবং মা জান্নাত বেগম। সে চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মাদ্রাজ ওহেদিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ইয়ামিন চরফ্যাশন বাজারের সার ব্যবসায়ী খোকন মিয়ার ভাতিজা বলে জানা গেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগরিবের নামাজের পর ও এশার নামাজের আগে থানা মসজিদের সিঁড়ির ছাদে জুতা নিয়ে কয়েকজন বন্ধুদের নিয়ে ইয়ামিন খেলা করছিল।

এ সময় পায়ের জুতা সাইডে ওয়ালে আটকে গেলে জুতা আনতে সেখানে গেলে হঠাৎ পা পিছলে পড়ে যায় ইয়ামিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে চরফ্যাশন থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান জুতা আনতে গিয়ে উপর বিদ্যুতের তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়। এতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ইউডি মামলা হয়েছে। কারও অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।