নলডাঙ্গায় মাদকসেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় মাদকসেবনের অপরাধে তিনজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলোÑ পশ্চিম মাধনগর এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. মেহেদী হাসান (২২) এবং মো. সিরাজুল ইসলাম (৫৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল পরিচালনার সময় মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা করা হয়।