রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল দিবাগত মধ্যরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন। এর আগে গত সোমবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৮ জনের মধ্যে ১১ জনকে মাদক কারবারি এবং ৭ জনকে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবদুর রহমান, নুর নবী, মানিক উদ্দীন, সৌরভ, কাঞ্চন মজুমদার, রঞ্জিত বড়ুয়া, আল আমিন ব্যাপারি, মিজান, ইয়াছিন, নুর মোহাম্মদ ও মামুন রয়েছেন।

অন্যদিকে মাদকসেবনের অভিযোগে পূর্ণ প্রিয় চাকমা, লিটন চাকমা, অদিব ত্রিপুরা, মংকিউ রোয়াজা, দয়াল মনি চাকমা, মোহাম্মদ সাগর ও মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে পাঠানো হবে।