বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রাসিক প্রশাসকের

ফন্ট সাইজ:

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারী শহীদ মিনার এলাকার নদীরপাড়ে বসবাসরত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার বিকালে তালাইমারী শহীদ মিনার এলাকার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গতদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক।

খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পাশে আছেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।