বানিয়াচংয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ফন্ট সাইজ:

বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের জলসুখা এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শ্রাবণ সরকার (২৫)। তিনি বানিয়াচং সদরের বাবুর বাজার সংলগ্ন নমঃশূদ্র হাটির বাসিন্দা সুন্দর সরকারের ছোট ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রাবণ সরকার মোটরসাইকেল নিয়ে জলসুখা সড়ক দিয়ে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার পর পরই চালক ঘাতক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।