মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ এমএ মুকিত ও মো. ফখরুল ইসলাম। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা জনপ্রিয় ও গ্রহণযোগ্য এই দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব জেলা, উপজেলা বিএনপি ও যুবদলের গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব পালন করেছেন ও করছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক।
নতুন এই দায়িত্ব প্রাপ্তিতে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা দলের নেতাকর্মীসহ সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ নিয়োগের কথা জানানো হয়। চিঠির অনুলিপি মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক, সদস্য সচিব এবং সকল উপজেলা সভাপতি ও আহ্বায়ককে অবহিত করা হয়েছে। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়।
