সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে হামে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে। মারা যাওয়া দুই শিশুর বাড়ি সুনামগঞ্জে ও একজনের বাড়ি মৌলভীবাজারে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দু’জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন।

সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১৯২ জন রোগী ভর্তি রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ১৫৪ জন। এ ছাড়া, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১৩ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।