আরিচা ঘাটে ৩ মাংস ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের আরিচা ঘাটে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রেজাউল করিম ও মিরাজকে ১০ হাজার টাকা করে এবং কাউসারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে মাংস বিক্রির ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে মাংস বিক্রি এবং সংশ্লিষ্ট আইন ও বিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।