রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ডিএমপি নিউজে এ তথ্য জানানো হয়েছে।
রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৭৭ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৩৮ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও অভিযানকালে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিদেশিমদ, ৮ টি মোবাইলফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, ১ টি বাস, ১২, ৭৫০ টাকা, ১ টি দেশীয় ওয়ান শুটার গান, ১ টি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৭, মামলা ৪৮
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫৯ মিনিট আগে
১৪ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬, ১০ঃ১৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
